সিলেটে বানরের উৎপাতে অর্থমন্ত্রীর নিকট প্রতিকার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বন্য প্রাণী বানরের সীমাহীন উৎপাত, মানুষের উপর হামলা ইত্যাদি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর আশু প্রতিকার চেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নিকট একটি আবেদনপত্র জমা দেন। অর্থমন্ত্রী আবেদনপত্র গ্রহন করে বিষয়টি দেখবেন বলে জানান।
আবেদনপত্রে স্বাক্ষর করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী, সাংবাদিক আব্দুল মালিক জাকা, শাহী ঈদ্গাহ কার্যকরি কমিটির মোতাওয়াল্লী জহির ভক্ত, আওয়ামী লীগ নেতা ফয়জুল আলোয়ার আলাওর এবং ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আবেদনপত্রে বলা হয়, সিলেট মহানগরীর কাজিটুলা, ঈদ্গাহ, গোয়াইটুলা, কল্বাখানী, হাউজিং এস্টেট, কুমারপাড়াসহ অন্যান্য এলাকার বাসিন্দাগন দীর্ঘদিন থেকে বানরের নির্মম অত্যাচারে কেবল অতীষ্ঠই নহে প্রত্যহ শত শত বানরের বেপরোয়া তান্ডব আর আক্রমনে শিশু কিশোরসহ বয়স্করা পর্যন্ত আহত হওয়া ছাড়াও রীতিমত ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছেন।
এতে বলা হয়, কালের আবর্ত আর মানুষের প্রয়োজন যে কারনেই হোক একদিকে গাছপালা উজাড় অন্যদিকে বানরের দ্রুত বংশ বিস্তারের ফলে বানরকুল প্রয়োজনের তুলনায় নিরাপদ আশ্রয়স্থল ও খাদ্য ঘাটতির ঝুঁকিতে পড়েছে। এমন অবস্থায় বানররা তাদের খাদ্য ও আশ্রয়ের সন্ধানে দীর্ঘদিন থেকে প্রথমে এ বাড়ি থেকে ও বাড়ি, এ পাড়া থেকে ও পাড়া, পরবর্তীতে দূরদূরান্ত পর্যন্ত বেপরোয়া ভাবে বিচরন করতে শুরু করে। বানর কোন হিংস্র প্রাণী না হলেও বর্তমানে এরা অনেকটাই হিংস্র স্বভাবের হয়ে উঠেছে। বানর লোকালয়ে চলে আসায় অজান্তেই যেন মানুষের কাছাকাছি চলে আসে। এ সুযোগে প্রায়শই এরা হিংস্র আচরন করে বাসাবাড়ী এমনকি স্কুলে ঢুকে শিশু কিশোরদের কামড়াচ্ছে। কোন কোন সময় বড়দের উপরও হামলে পড়ে রক্তাক্ত জখম করা এখন এদের নিয়মিত অভ্যাসে পরিনত হয়ে গেছে। বানর মানুষজনের বাড়িঘরে ঢুকে খাবার দাবার ছিনিয়ে নেয়। বাড়ীর ছাদে, আঙ্গিনায় টানানো কাপড় চোপড় দুমড়ে মুচড়ে ক্ষতিসাধন করছে। বানরের এমন কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচি পালন করেছেন। স্থানীয় প্রশাসন ও বন বিভাগ সহ বিভিন্ন মহলে অনেক হাটাহাটিও হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
বানর নিধন বা এদের প্রতি বিরূপ আচরন কারো কাম্য নয় জানিয়ে আবেদনপত্রে বলা হয়, বন্য প্রাণী বানর আমাদের দেশের সম্পদ। তবে জননিরাপত্তা নিশ্চিত ও সম্পদ রক্ষার লক্ষ্যে বানরকুলকে লোকালয় থেকে অতি দ্রুত যতœ সহকারে অন্যত্র নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া একান্তই অপরিহার্য হয়ে পড়েছে।
আবেদনপত্রে, বানরের উপদ্রব থেকে বর্ণিত এলাকাবাসীদের নিস্তার দিতে এ লক্ষ্যে অতি সত্বর প্রয়োজনীয় দিক নির্দেশনা ও জরুরী পদক্ষেপ নিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি আকুল আবেদন জানানো হয়।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed