সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ও বাণিজ্যমন্ত্রী তাফায়েল আহমদ এমপি। শুক্রবার বিকাল তিনটায় সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকার সদর উপজেলা খেলার মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এমপি বলেন, বিমানবন্দর থেকে এখানে আসার সময় সিলেটর উন্নয়ন দেখে আমি অভিভ‚ত হয়েছি। সিলেটের এই উন্নয়ন হয়েছে আমাদের মুহিত ভাইয়ের (অর্থমন্ত্রী) অবদানে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমাদের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল। তাই আমরা যখন আবার ক্ষমতায় আসি তখন সব কিছু নতুন করে করতে হয়েছে। এই দুই পর্বে ক্ষমতায় এসে বিশ্বের দরবারে বাংলাদেশর উন্নয়ন দেখিয়েছি।
তিনি বলেন, মুখে বঙ্গবন্ধুর আর্দশ বলে ২১ আগষ্টের গ্রেনেড হামলাকারীদের সাথে ঐক্য করে কোনো লাভ হবে না।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সিলেটে ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার থেকে শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের উন্নয়ন চাইলে আবার শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে। যখন কোন সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকে তখন ব্যাপক উন্নয়ন সাধিত হয়। দেশের মানুষের কল্যাণ হয়। বর্তমান সরকারের আমলে সারাদেশে উন্নয়ন হয়েছে। সামনে নির্বাচন। আপনারা আমাদের কর্মকান্ড দেখে বিবেচনা করবেন কাকে ভোট দেবেন। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা হবে। আমরা আশাবাদি আপনারা শেখ হাসিনাকেই বেছে নিবেন রাষ্ট্র পরিচালনার জন্য। কারন তিনি জনগনের সরকার জনকল্যানের সরকার
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, বিপিএম, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, র্যাব-৯ এর অধিনায়ক আর্টিলারী জি+ লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
আরো উপস্থিত ছিলেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডা. এম এম মুমিন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিক, আহমদ আল কবির, সালাউদ্দিন আলী আহমদ, ফয়জুল আনোয়ার আলাউল, কাউন্সিলার আযাদ, আমির হোসেন পাপ্পুসহ প্রশাসন, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাণিজ্য মেলা সাব কমিটির আহভঅয়ক মুশফিক জায়গীরদার ও সিলেট চেম্বার অব কমার্সের সহ সভাপতি মো. এমদাদ হোসেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed