Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুল হাই গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুল হাইকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরের নতুনবাজারস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে সিলেটের ওসমানীনগর সার্কেল অফিসে নিয়ে যাওয়া হয় এবং শনিবার দুপুরে বিশ্বনাথে পুলিশের দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা বিএনপি নেতা আবদুল হাইকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ উপজেলা সদরের ৪টি পৃথক স্থানে একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরদিন ৩ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু বাদি হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed