রাজধানীতে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু, আহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখানে একটি বাড়িতে গ্যাস পাইপ লাইন লিকেজের আগুনে দগ্ধ আটজনের মধ্যে আজিজুল ইসলাম (২৭) নামে একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৩ অক্টোবর) সকাল পৌনে ১১ টার দিকে মারা যান তিনি।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, আজিজুল ইসলামের শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাস নালীতে দগ্ধ হওয়ায় শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে, শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইন লিকেজের আগুনে একই পরিবারের আট জন দগ্ধ হন। এর মধ্যে ছয় জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
দগ্ধরা হলেন- সুফিয়া বেগম (৫০), মেয়ে আফরোজা আক্তার পুর্নিমা (৩০), তার ছেলে সাগর (১২), নিহত আজিজুল ইসলামের স্ত্রী মুসলিমা আক্তার (২০), আজিজুলের বোন আনজু (২৫), তার স্বামী ডাবলু (৩৩), ছেলে আব্দুল্লাহ (৫)।
ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আনজুর ৬ শতাংশ, আবদুল্লার ১২ শতাংশ, মুসলিমার ৯৮ শতাংশ, পুর্ণিমার ৮০ শতাংশ, সুপ্রিয়ার ৯৯ শতাংশ এবং সাগরের ৬৬ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিস উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম জানান, বেপারিপাড়ার তিনতলা বাড়ির নীচ তলায় শনিবার ভোর ৫টার দিকে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। চুলার গ্যাস লাইনের লিকেজ থাকায় সকালে চুলা জ্বালাতে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। দ্রুত আগুন নীচতলায় বাসায় ছড়িয়ে পড়ে।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed