Main Menu

কর্মসূচির তারিখ পেছাল বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ কয়েক নেতাকে সাজা দেয়ার প্রতিবাদে সারাদেশে বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল ১৬ অক্টোবরের পরিবর্তে ২১ শে অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়াও মহিলা দলের মানববন্ধন ১৭ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর এবং শ্রমিকদলের মানববন্ধন ১৮ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর পালিত হবে।

শনিবার (১৩ অক্টোবর)নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা।

তিনি বলেন,‘পূজার কারণে এসকল কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে’।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, সানাউল্লাহ মিয়া, কবি আব্দুল হাই শিবদার, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed