Main Menu

বেলজিয়ামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশি নারী

প্রবাস ডেস্ক: বেলজিয়ামের নির্বাচনে প্রথম বারের মত অংশগ্রহণ করছেন বাংলাদেশি নারী শায়লা শারমীন।

বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন শায়লা শারমীন।

তিনি বেলজিয়ামের অন্তারপেনের জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে পিভিডিএ পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (১৪ অক্টোবর) নির্বাচনে শায়লা শারমীন জয়ী হবেন এমন প্রত্যাশা বেলজিয়াম প্রবাসী বাংলাদেশিদের।

এর আগে ব্রাসেলসের স্থানীয় সরকার নির্বাচনে আরেকজন বাংলাদেশি নির্বাচিত হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed