বিএনপি নেতা তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, গত বৃহস্পতিবার তরিকুল ইসলামকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সিসিইউতে রাখা হয়েছে।
তরিকুল ইসলাম দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন। তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে তার পাশে রয়েছেন।
অমিত জানান, তার বাবার কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed