নবীগঞ্জে বাসের চাপায় পথচারীর মৃত্যু
নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সঈদপুর বাজার চৌমুহনীতে সিলেটগামী অজ্ঞাত বাস চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বাজার সঈদপুর নামকস্থানে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় রাস্তা পারাপারের সময় এক পথচারীকে অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে দ্রুত চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত ব্যক্তির বয়স অনুমান (৫০)। শেরপুর হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করে যানচলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখনো পরিচয় পাওয়া যায়নি।
Related News
বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী একRead More
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed