সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তি বলেছেন, সু-সময়ে এবং দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে। ভারত ও বাংলাদেশের মধ্যে একটা চমৎকার সম্পর্ক বিরাজ করছে। ভিসা জটিলতা সম্পর্কে তিনি বলেন, সিলেটে ভারতীয় নতুন সহকারী হাই কমিশন অফিস চালু হয়েছে। এর ফলে সিলেটের জনগণ দ্রুত সময়ের মধ্যে ভিসা সেবা পাবেন। তিনি ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে যৌথ উদ্যোগ ও উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ভারতে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সকল মুক্তিযোদ্ধাদের জন্য ভারতে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ঘোষণা করেছে ভারত সরকার।
শুক্রবার (১২ অক্টোবর) সিলেটে নতুন সহকারী হাই কমিশন অফিসের উদ্যোগে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার নাগরিকদের সম্মানে আয়োজিত মতিবিনময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন-গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যরিস্টার আরশ আলী, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, আবৃত্তি শিল্পি মোকাদ্দেস বাবুল, নাট্যজন নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও ১২জন বিশিষ্ট মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার নাগরিকগন উপস্থিত ছিলেন।
Related News
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More
সিলেট আলিয়া মাদরাসার পাশে যা যা করা যাবে না, পুলিশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষেরRead More



Comments are Closed