সিলেটে শ্রুতি’র শরৎ উৎসব
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃষ্টিস্নাত মেঘলা আকাশকে সাথে নিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে শরৎ উৎসব।
শুক্রবার (১২ অক্টোবর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও একক পরিবেশনার মধ্যে দিয়ে চলতে থাকে শরৎ উৎসব পালন।
সকাল সাড়ে ১১ টায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর তাদের দলীয় পারফরমেন্স উপস্থাপন করে।
বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় দিপীকা দে’র উপস্থাপনায় বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করে পিউ, পূজা, মিম, আদিত্য, প্রত্যয়, মুমু, স্বপ্ন এবং সংগীত পরিবেশন করে ইসমাইল হোসেন টিপু।
শরৎ উৎসবে এর আয়োজনে ছিল সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।
শনিবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টায় শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে মুক্তাক্ষর। অনুষ্ঠানটির আয়োজনে থাকছে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট।
Related News
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More
সিলেট আলিয়া মাদরাসার পাশে যা যা করা যাবে না, পুলিশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষেরRead More



Comments are Closed