দুর্ঘটনায় হেলিকপ্টার, অক্ষত ফরিদুর রেজা সাগর-ব্রাউনিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জনকে বহনকারী একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। তবে হেলিকপ্টারে থাকা সবাই অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টারের পাইলট জানান, বৈরী আবহাওয়ার প্রভাব ও ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বর্ণকিশোরীদের মাঝে সাইকেল বিতরণ করতে যায় চ্যানেল আইয়ের ইমপ্রেস টিম। বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার লালবাগ হেলিপ্যাড থেকে ঢাকায় ফেরার সময় স্থানীয় গফুর মণ্ডলের বাসার সামনে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। তবে হেলিকপ্টারের ভেতরে থাকা চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ছয়জনই অক্ষত রয়েছেন।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed