রাগীব আলী ও ছেলে আব্দুল হাই কারামুক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন লাভের পর বুধবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন বলে জানান সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার মো: আব্দুল জলিল।
গত সোমবার রিভিশন পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শওকত হোসেইনের একক বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
রাগীব আলীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি জানান, রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই ৬ মাসের জামিন পেয়েছেন। তারাপুর চা বাগান সংক্রান্ত একটি মামলায় তারা কারাগারে ছিলেন। দ্বিতীয় দফায় গত ১২ সেপ্টেম্বর তাদেরকে কারাগারে প্রেরণ করেন আদালত। ২৮ দিন পর বুধবার তারা কারাগার থেকে মুক্তি পেলেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলার দায়ে ৬ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালক মোছব্বির মিয়া হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডRead More
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেলRead More



Comments are Closed