সিলেটে ৩৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ৩৫০ বোতল ফেনসিডিলসহ রকিব (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার দাপনা টিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রকিব দাপনা টিলা এলাকার শানুর মিয়ার ছেলে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সীমান্তবর্তী গোয়াইনঘাট থেকে ফেনসিডিলের একটি চালান শহরে ঢুকছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৫০ বোতল ফেনসিডিলসহ রকিবকে আটক করা হয়।
ওসি জানান, রকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
« রাগীব আলী ও ছেলে আব্দুল হাই কারামুক্ত (Previous News)
(Next News) বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ফিলিস্তিন »
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed