Main Menu

মাধবপুরে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. জিতু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মাদক ব্যবসায়ী জিতু মিয়া মাধবপুর থানার দক্ষিণ সুরমা গ্রামের মৃত আবুল আজিজ ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আটক জিতু মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed