জকিগঞ্জ পৌর কাউন্সিলর শাকিল ওসমানীতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের আহবায়ক শাহাবুদ্দিন শাকিলকে ব্রাহ্মনবাড়িয়া থেকে সিলেটে আনা হয়েছে। বর্তমানে তাঁকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ছয়টায় ব্রাহ্মনবাড়িয়ার সরাইল থানা পুলিশ হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে তাকে। এরপর অসুস্থ শাকিলকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সরাইলে ছুটে যান শাকিলের ভাই নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শাকিলকে আনার জন্য জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোস্বামীর নেতৃত্বে পুলিশের একটি দলও সরাইল যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান, স্থানীয়দের ফোন পেয়ে মঙ্গলবার সকালে সরাইল থানার শাহবাজপুর এলাকার বাড়িউড়া নামক স্থান থেকে শাকিলকে উদ্ধার করে পুলিশ। অসুস্থ শাকিল কথা বলতে না পারায় লিখে তার পরিচয় নিশ্চিত করেন পুলিশকে। খবর পেয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির শাকিলকে দেখতে হাসপাতালে যান।
এরপর জকিগঞ্জ থানা পুলিশের এসআই কল্লোল গোস্বামী ও শাকিলের আত্মীয় স্বজনরা তাকে সিলেটে নিয়ে আসেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, জকিগঞ্জ থানা পুলিশ ও শাকিলের পরিবারের সদস্যদের মাধ্যমে শাকিলকে হস্তান্তর করা হয়েছে। সুস্থ না হওয়ায় জকিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শাকিলকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তাকে কে বা কারা ব্রাহ্মনবাড়িয়া নিয়ে গেছে তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় তাঁর বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সাধারণ ডায়েরি করেছেন। নজরুল জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাকিল রাতের খাবার খেয়ে সালিস বৈঠকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed