একজন শিক্ষক দিয়ে চলছে পুরন্দরপুর স: প্রা: বিদ্যালয়
সুনামগঞ্জ সংবাদদাতা: মাত্র একজন শিক্ষক দ্বারা পাঠদান চলছে পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক ও মানুষগড়ার কারিগর। শিক্ষক ছাড়া বিদ্যালয় অচল। ১৯২৬ইং সালে প্রতিষ্ঠিত পুরন্দরপুর পাঠশালা থেকে ১৯৭৩ সালে জাতীয়করণের মধ্য দিয়ে পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুরন্দরপুর গ্রামে বিদ্যালয়টি ১৯শতক জায়গার উপর ১৯৯৮ সালে পুনঃনির্মাণ হয়। উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব ২৫ কিলোমিটার। হাওর বেষ্টিত অঞ্চল ও দূর্গম এলাকা হওয়াতে উপজেলার প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত ছাত্র-শিক্ষক তথা অত্র শিক্ষা প্রতিষ্ঠান।
একজন শিক্ষক কিভাবে প্রাক-প্রাথমিক পাঠদান করাবেন এবং ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের উপর পাঠদান করবেন এমনটি জানান বিদ্যালয়ের শিক্ষক মিহির রঞ্জন দাস। তিনি আরো বলেন, প্রশাসনিক কাজে আমাকে দৌড়ঝাঁপ করতে হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে। সঙ্গত কারণেই বিদ্যালয়ের দপ্তরী বিপুল দাসকে দিয়ে ক্লাস করাতে হচ্ছে। এছাড়া বিগত কয়েক বছর ধরেই এই স্কুলে প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়ে রয়েছে ১টি ভবন ও ৪টি শ্রেণিকক্ষ। এরই মধ্যে পুন্দরপুর ও দূর্লভপুর দুটি গ্রামের ছাত্র-ছাত্রী উক্ত বিদ্যাপীঠে পড়াশোনা করছে। অতীতে এই স্কুলে আলীপুর গ্রামের ছাত্র-ছাত্রীরাও পড়াশোনা করেছে। বিদ্যালয়ে খেলাধুলার জন্য ছাত্র-ছাত্রীদের জন্য নেই খেলার মাঠ ও উন্নতমানের পয়ঃনিষ্কাসনের ব্যবস্থা।
পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সমস্যার মধ্যে শিক্ষক সংকট চরমে, সেখানে ৪/৫জন শিক্ষক থাকা উচিত সেখানে মাত্র ১জন শিক্ষকদ্বারা পাঠদানের মতো গুরুত্বপূর্ণ কাজটি চলছে। শিক্ষক সংকট ও পাঠদান ব্যাহতের কারনে ছাত্র-ছাত্রী ঝড়ে পড়া সহ অন্যত্র পড়াশোনার জন্য স্থানান্তরিত হচ্ছে। এতে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী দিন দিন কমে যাচ্ছে। বিদ্যালয়ের প্রাণ হচ্ছে ছাত্র-ছাত্রী। আর এই ছাত্র-ছাত্রীই যদি যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয় তা স্বাভাবিকভাবে কেউ মেনে নেবে না।
পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র পিযুষ চক্রবর্তী নন্টু বলেন উক্ত বিদ্যালয়ের নানাবিদ সমস্যা দূরীকরণ সহ শিক্ষক সংকটের সমাধান করতে অচিরেই যথাযথ কর্তৃপক্ষ সচেতন দৃষ্টি নিয়ে কার্যকর পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা সকলের।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed