Main Menu

জামিনে ছাড়া পেলেন মুন্নাসহ ৫ ছাত্রদল নেতা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নাসহ ৫ ছাত্রদল নেতা কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করলে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।

জামিনে ছাড়া পাওয়া ছাত্রদল নেতারা হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা ফয়ছল আহমেদ, ছাত্রদল নেতা খালেদুর রহমান ও ফাহিম আহমেদ টিপু।

এ সময় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী জেলগেটে উপস্থিত হয়ে তাদেরকে স্বাগত জানান।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামিমের বাসা থেকে পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Share





Related News

Comments are Closed