Main Menu

ছিনতাইয়ের প্রতিবাদে যতরপুরে প্রতিবাদ সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ১৫নং ওয়ার্ডের নবপুষ্প আবাসিক এলাকার যতরপুর সচেতন সমাজের উদ্যোগে অত্র এলাকায় ঘন ঘন ছিনতাই, চুরি, বহিরাগত লোকের অবাধ বিচরণের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এক আলোচনা সভা মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে যতরপুরস্থ নবপুষ্প-৮, লিটন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল জলিল লেবুর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী আক্তার উজ জামান বাবুল। বক্তব্য রাখেন সমাজসেবী আজহারুল কবির চৌধুরী সাজু, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র রায় ময়না, বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ, বীর মুক্তিযোদ্ধা মামুন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী আল মাহবুব, ওয়াহিদ উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার মুরব্বীয়ান, বিশিষ্টজন যুব সমাজ সহ সর্বস্তরের জনগণ সভায় উপস্থিত ছিলেন।

ছিনতাইকারী ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তরা বলেন, সিলেট নগরীর নবপুষ্প আবাসিক এলাকা যতরপুর সহ আশপাশ এলাকায় ঘন ঘন ছিনতাই, চুরি ও বহিরাগত লোকের অবাধ বিচরণের কারণে এলাকাবাসী উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বক্তারা ছিনতাই প্রতিরোধে যতরপুর ও আশপাশ এলাকায় পুলিশ টহল জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed