জাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার (শিক্ষা-১) আবু হাসান জানান, ৩০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫-৬ শিফটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা সময়সূচি চূড়ান্ত হলেও শিফটের বিষয় চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, ‘শিফটের বিষয় চূড়ান্ত হওয়ার পর আমরা এটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে পাঠাব।’
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১ অক্টোবর ‘এইচ’ ইউনিট, ২ এবং ৩ অক্টোবর ‘ডি’ ইউনিট, ৩ অক্টোবর ‘আই’ ইউনিট, ৪ অক্টোবর ‘বি’ ইউনিট, ৮ ও ৯ অক্টোবর ‘সি’ ইউনিট এবং ১০ অক্টোবর ‘ই’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে গত ১৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।
ভর্তি পরিচালনা কমিটি সূত্র জানায়, আগের সব রেকর্ড ভেঙে এবছর ছয়টি অনুষদ এবং তিনটি ইনস্টিটিউটে ১,৮৯০ আসনের বিপরীতে ৩,২২,৯৪৬টি আবেদন জমা পড়েছে।
ভর্তি পরিচালনা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান বলেন, প্রায় তিন লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইন আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। আবেদনের টাকা জমা দেয়ার সময় শেষ হবে ২২ সেপ্টেম্বর। আবেদনকারীর সংখ্যা আরো বাড়তে পারে।
এ সংক্রান্ত বিস্তারিত আরো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ju-admission.org/) পাওয়া যাবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed