কোম্পানীগঞ্জে ৩টি লিস্টার মেশিন ও ১০টি নৌকা জব্দ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের দীর্ঘতম ধলাই সেতুর তলদেশ থেকে অবাধে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে পরিচালিত অভিযানে ৩টি লিস্টার মেশিন ও ১০টি নৌকা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ।
অভিযান শেষে তিনি জানান, একটি অসাধু চক্র প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ধলাই সেতুর তলদেশ থেকে লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে কয়েকজন নৌকা মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed