ওসমানীনগরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তালেরতল নামক স্থানে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে শাহেদ (৩০) নামের ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে ।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মৃতদেহসহ গাড়ির মালামাল উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছ হস্তান্তর করে। নিহত শাহেদ সিলেটের মোগলাবাজার থানার জালালপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশের এসআই মাজাম্মেল জানান অজ্ঞাত একটি বাস মালবাহী পিকআপ ভ্যানকে পাশ থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক শাহেদের মত্যু হয়। তবে বাসটি এখনো চিহ্নিত করা যায়নি।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed