সিলেটে অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান, জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা পরিষদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফিটনেস, লাইসেন্স, হেলমেটবিহীন যানবাহনের পাশাপাশি ওভারলোড মোটরযানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান- অভিযানে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের বিভিন্ন ধারায় সর্বমোট আটটি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং নগদ ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সহায়তায় আরও ছিলেন- বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোটরযান পরিদর্শক মোহাম্মদ জমির হোসেন, এসআই হায়দার এবং এএসআই মশাহিদ। এসময় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed