বড়লেখায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাসচাপায় মুজিবুর রহমান (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতলিয়া এলাকার কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমানের বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামে। তিনি পার্শ্ববর্তী জুড়ি উপজেলার একটি মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় মুজিবুর রহমান হাতলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
Related News
মৌলভীবাজারে ভুয়া দুই সেনা সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদেরRead More
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More



Comments are Closed