কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০জন। শনিবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিদলাই দক্ষিণপাড়া গ্রামের মৃত ওদুদ মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৮) ও একই গ্রামের আবদুস সোবহানের ছেলে সানু মিয়া (৬২)।
স্থানীয় লোকজন, উপজেলার সিদলাই গ্রামের মফিজ মিয়া এবং সামসু মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে উভয়পক্ষে মামালাও চলছে। শনিবার ভোর পাঁচটার দিকে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম নিহত হন। আহত ১১ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সানু মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার এএসআই গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed