এনইউ’র অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা শনিবার (৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একযোগে শুরু হবে। এ বছর মোট ৭৯৮টি কলেজের ২৭৬ কেন্দ্রে সারাদেশে প্রায় ৪ লাখ ৩১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) দুপুর ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি এরইমধ্যে শেষ করা হয়েছে।
জরুরি যে কোনো সমস্যায় ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৯ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed