Main Menu

সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে সান্ধ্যকালিন ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালিন ফ্লাইট চালু করছে বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ইউএস বাংলা নতুন সময়ের এই ফ্লাইটটি চালু করছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেট অফিসের সেলস ইনচার্জ হামিদ বিন হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে সিলেট থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে আমাদের একটি ফ্লাইট নিয়মিত ঢাকায় যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেট রুটে একটি ফ্লাইট চালু হচ্ছে। এই ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে, সিলেট চেম্বার সভাপতি খন্দকার শিপার আহমদ এক বিবৃতিতে জানিয়েছেন, সিলেটে বিনিয়োগকারীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট চালু হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ইউএস বাংলা কর্তৃপক্ষকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

Share





Related News

Comments are Closed