এনইউ’র চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২০১৭ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় গড় পাশের হার ৮৩ দশমিক ৫০ ভাগ। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার পর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর জানিয়েছে, এই পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৫শ’ ৪৯টি কলেজের ১ লাখ ৩৩ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় গড় পাশের হার ৮৩ দশমিক ৫০ ভাগ।
প্রকাশিত ফল বিকাল ৫টা থেকে এসএমএস-এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>H4<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।
পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed