বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আপন ওরফে সিজার (৩২) নামে ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরতলী মাটিডালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একদল দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে শহরতলী মাটিডালী ব্রিজের কাছে জড়ো হয়েছে- রাতে এমন খবর পেয়ে সদর থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, নিহত আপনের নামে ৫টি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed