জননেতা আব্দুল হামিদের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক, বরেণ্য রাজনীতিবিদ জননেতা আব্দুল হামিদের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার।
এ উপলক্ষে সিলেট জেলা গণতন্ত্রী পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। সন্ধ্যা ৭টায় তালতলাস্থ গণতন্ত্রী পার্টির কার্যালয়ে জননেতা আব্দুুল হামিদের স্মরণে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।
কর্মসূচিতে পার্টির সকল নেতাকর্মী ও শুভাকাংখীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed