পুলিশের গুলিতে নিহত অভিনেত্রী ভেনেসা মার্কেজ
বিনোদন ডেস্ক: পুলিশের গুলিতে নিহত হয়েছেন হলিউড অভিনেত্রী ভেনেসা মার্কেজ। বৃহস্পতিবার (৩০ আগস্ট) লস অ্যাঞ্জেলসের পাসাদেনায় নিজ বাড়িতেই মারা যান এ অভিনেত্রী।
পুলিশ জানায়, বাড়ির মালিকের কাছ থেকে খবর পান এক মহিলা উন্মত্ত আচরণ করছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মার্কেজের সঙ্গে কথা বলার চেষ্টা করে। একটি মেডিক্যাল টিমও নিয়ে যায় পুলিশ। তারা মার্কেজের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে মার্কেজকে বুঝিয়ে শান্ত চেষ্টা করে পুলিশ ও মেডিক্যাল টিমের সদস্যরা।
সার্জেন্ট জো মেন্ডেজার দাবি, মার্কেজকে যখন শান্ত করার চেষ্টা করা হচ্ছিল, সে সময়ই তিনি একটা বন্দুক এনে পুলিশের দিকে তাক করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে পুলিশের এক অফিসার মার্কেজকে গুলি করেন।
পুলিশের দাবি, মার্কেজের হাতে বিবি-টাইপ বন্দুক ছিল। এটা এক ধরনের সেমি-অটোমেটিক হ্যান্ড গান।
এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, মার্কেজের বাড়িতে পৌঁছে অফিসাররা যখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, অদ্ভুত আচরণ করছিলেন তিনি। মার্কেজকে বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। উল্টে হঠাৎই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন।
পুলিশ তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করলেও মার্কেজের এক ঘনিষ্ঠ বন্ধু টেরেন্স টোয়েল্স ক্যান্টো সংবাদ সংস্থা এপিকে জানান, তার বন্ধুর শারীরিক ও আর্থিক সমস্যা থাকলেও মানসিক কোনও সমস্যা ছিল না। তিনি বার বারই বলতেন অভিনয়ে ফিরবেন। অস্কার জেতার স্বপ্নও দেখতেন।
গত বছরই তার সহ-অভিনেতা জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আনার জন্য টিভি সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয়ে বলেও অভিযোগ করেছিলেন মার্কেজ। যদিও পরে এক বিবৃতি দিয়ে জর্জ ক্লুনি সেই অভিযোগ অস্বীকার করেন।
১৯৯৪-৯৭ পর্যন্ত আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘ইআর’ এ অভিনয় করেছেন মার্কেজ। সেখানে তাকে ওয়েন্ডি গোল্ডম্যান নামে এক নার্সের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। এছাড়া ‘ব্লাড ইন ব্লাড আউট (১৯৯৩) এবং ‘টোয়েন্টি বাকস’ নামে ছবিতে অভিনয় করেছেন।
Related News
সালমান শাহর দেহাবশেষ তুলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যRead More
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে কঠোর শাস্তি
Manual4 Ad Code বিনোদন ডেস্ক: ইরানের জনপ্রিয় নারী গায়িকা পারাস্তু আহমদিকে হিজাব ছাড়া কনসার্টে পারফর্মRead More



Comments are Closed