৫ সেপ্টেম্বর গণভবনে শপথ নেবেন মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দ্বিতীয়বারের মত সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করবেন মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গণভবনে সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেয়রদের শপথ গ্রহণের পর ওই দিন সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নেবেন। ঢাকার আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন এমপি।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন- এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র এবং কাউন্সিলরদের হাতে এসে পৌঁছেছে। শপথ গ্রহণের জন্য আগামী ৪ সেপ্টেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী ৩৬ কাউন্সিলর নিয়ে ঢাকার পথে রওয়ানা হবেন। পরদিন (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গণভবনে শপথ নেবেন মেয়র আরিফ।
এর আগে ২০১৩ সালের ২১ জুলাই প্রথমবারের মত মেয়র নির্বাচিত হয়ে গণভবনে শেখ হাসিনার কাছ থেকে শপথবাক্য পাঠ করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
জানা গেছে ৫ সেপ্টেম্বর শপথ গ্রহণের পর প্রথমেই মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed