ইবিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মেধা তালিকা থেকে ২ হাজার ২৭৫ জন এবং কোটা থেকে ১৬১জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, এ বছর ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে। যেখানে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত বিভাগগুলো ‘এ’ ইউনিটে, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত বিভাগগুলো ‘বি’ ইউনিটে, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত বিভাগগুলো ‘সি’ ইউনিটে এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত বিভাগগুলো ‘ডি’ ইউনিটে অন্তর্ভুক্ত থাকছে।
এদিকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ শিক্ষাবর্ষ থেকে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর, লিখিত ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।
সূত্র জানায়, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
Related News
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায়Read More
এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রে ৮ সৃজনশীল প্রশ্নের ৪টিতেই ভুল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্দোলন, নানা আলোচনা-সমালোচনা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গত বুধবারRead More



Comments are Closed