সমাজসেবার ৪০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দেবজিৎ সিংহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের আর্ত সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। শেখ হাসিনার সরকার জন বান্ধব সরকার । এই সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণসহ স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে বাস্তবধর্মী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের চাঁদাবাজিসহ মানুষের ক্ষোভ জন্মে এমন কাজ পরিহার করে সরকারের সহযোগিতায় মূল স্রোত ধারায় ফিরে এসে মানুষের ভালোবাসা ও আস্তা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের ভিশন।তিনি এই ভিশন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানান।
গতকাল ৩০ আগস্ট বৃহস্পতিবার নগরীর বাগবাড়ীস্থ সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় এককালীন ৩০ লক্ষ ৫০ হাজার টাকার চেক এবং হিজড়া জনগোষ্ঠী, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও ১০ লক্ষ টাকার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তর পূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবীর, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, সিলেট শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হক, অর্থমন্ত্রীর প্রতিনিধি সজল চৌধুরী। বক্তব্য রাখেন-নারী উদ্যোক্তা কল্যাণ সমিতির সভানেত্রী ও প্রশিক্ষক শাহিদা শিকদার, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি স্বপন কুমার ঋষিদাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ওসমানী হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, প্রশিক্ষক বাণী চক্রবর্তী, জেলা সমাজসেবা কার্যালয়ের সাঁটলিপিকার আফিল উদ্দিন,উচ্চমান সহকারী শাহীনুজ্জামান চৌধুরী, অফিস সহায়ক মো; মশিউর রহমান মুসা। অনুষ্ঠানে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৬১ জনকে ২০১৭- ১৮ অর্থ বছরের তৃতীয় কিস্তির ৩০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া ১৮ বছরের উর্ধ্বে সিলেট জেলার ৫০ জন হিজড়াকে প্রশিক্ষণকালীন দৈনিক ৩শ টাকা এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সনদসহ জনপ্রতি ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়া, ১৮ বছরের উর্ধ্বের বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে ৫০ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে ৫০জনকে প্রশিক্ষণকালীন দৈনিক ৩শ টাকা এবং প্রশিক্ষণ শেষে ৫০ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বছরের যে কোন সময় জেলা, শহর ও উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন পত্র সংগ্রহ করে তা নিয়ম অনুযায়ী পূরণ করে আবেদন করা যাবে অথবা সমাজসেবা অধিদপ্তরের (www.dss.gov.bd) ওয়েব সাইড থেকে আবেদন পত্র সংগ্রহ করা যাবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed