Main Menu

মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা, বাবা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: পানিতে ডুবিয়ে নিজের ছয় মাস বয়সী শিশুকন্যা জান্নাতিকে হত্যা করেছেন মাদকাসক্ত বাবা। এ ঘটনায় বাবা ওমর ফারুককে আটক করেছে পুলিশ। আটক ওমর ফারুক পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামের মহি প্রামাণিকের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, ওমর ফারুক একজন মাদকাসক্ত ব্যক্তি। মদ সেবন করে এদিন বিকেলে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। পাশে থাকা ছয় মাস বয়সী শিশুকন্যা জান্নাতি তার পিঠের নিচে চাপা পড়ে জ্ঞান হারায়। মেয়ে মারা গেছে ভেবে নিজের মেয়েকে বাড়ির পাশের পুকুরের পানিতে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখেন ফারুক। টের পেয়ে এলাকাবাসী বাবা ওমর ফারুককে আটক ও পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার ও বাবাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed