ঈদুল আজহায় সড়কে ঝড়েছে ২০৭ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: এবারের ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন সড়কে ২০৭ জন নিহত হয়েছেন। ঈদের আগে ও পরে ১৪ দিন ১৪৫টি এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯৩ জন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার (৩১ আগস্ট) নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশের জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়েছে- ঈদের আগে ১৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন সড়কে ৪২টি বাস, ৩৯টি ট্রাক, ৯টি মাইক্রোবাস, ৭টি মোটরসাইকেল, ৪টি কাভার্ডভ্যান, ৩টি প্রাইভেটকার, ৩টি মাহেন্দ্র ও ২টি নসিমনসহ মোট ১৪৫টি দুর্ঘটনা ঘটেছে। এবার রেলপথে একটি দুর্ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় ১০৬ জন পুরুষ ও ৪০ জন নারী নিহত হয়। এছাড়া সংবাদপত্রের প্রতিবেদনে ৬১ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যানবাহনের নিচে চাপা পড়ে ৮২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যাতে মারা গেছে ৯৮ জন। আহত হয়েছে ৩৮ জন। মুখোমুখি সংঘর্ষে ২৬টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ১২৬ জন আহত হয়েছে। খাদে পড়ে চারটি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৭৫ জন আহত এবং যানবাহন উল্টে ১২টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এছাড়া অন্যান্য ২১টি দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ১০৪ জন আহত হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed