সিলেটে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সিআরটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সকাল রিপোর্ট:সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসসি রেসপন্স টিম(সিআরটি)।
এ উপলক্ষে বুধবার দুপুরে সিলেট পুলিশ লাইন্সের শামসুল হক মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সিআরটি সদস্যরা জঙ্গীসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের প্রদর্শনী তুলে ধরেন।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার শাহরিয়ার আল মামুনসহ এসএমপি’র শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, জঙ্গী, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ করাই হচ্ছে এ টিমের কাজ । মোস্ট ওয়ান্টেড আসামী গ্রেফতারেও এই টিম কাজ করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা আমাদের টিমকে প্রশিক্ষণ দিচ্ছেন। আগামীতে আরো প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সোয়াতের প্রশিক্ষকরা আমাদের টিমকে প্রায় একমাস জর্ডানে প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে সিলেটেও যুক্তরাষ্ট্রের দুজন প্রশিক্ষকের তত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন সিআরটি’র সদস্যরা। তিনি বলেন, বর্তমানে অপরাধীদের অপরাধ সংগঠনের কৌশল পরিবর্তন হচ্ছে, অপরাধীরা আগের তুলনায় অনেক বেশি কৌশলী। আর সেজন্যই অপরাধীদের দমনে পুলিশকে আরো বেশি কৌশলী হতে হয়। সিআরটি সেরকম একটি ইউনিট। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সিআরটি সদস্যরা পুলিশের অন্য ইউনিটগুলোর তুলনায় অনেক বেশি সক্ষম।
এসএমপি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশের ২৪ সদস্যের একটি টিমকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে গত ২৪ জুন জর্ডানে পাঠানো হয়। জর্ডান পুলিশ ট্রেনিং কলেজে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয় এ টিমকে। যুক্তরাষ্ট্রের বিশেষায়িত টিম সোয়াতের ৮ জন প্রশিক্ষক এসএমপি’র ২৪ সদস্যের এ টিমকে পুরো সময় বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গি দমন, মাদক ও চোরাচালানিদের গ্রেপ্তার অভিযান, সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানসহ তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক দল।
Related News
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More
সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদRead More



Comments are Closed