জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : আজীবন মানুষের সেবা করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের সেবা করাটাই আমাদের কাজ। ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না। ক্ষমতা হচ্ছে দায়িত্বপালন। কাজেই এ দায়িত্বটাই পালন করতে চাই।
তিনি বলেন, আমি সব সময় মনে রাখি যে আমার বাবা দেশ স্বাধীন করে গেছেন। কাজেই জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য। মানুষের সেবা করাটাকে আমি কর্তব্য হিসেবে নেই।
বুধবার (২৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, গোপালগঞ্জের চারপাশে ৮ জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বিশ্ববিখ্যাত ভারতের অরবিন্দ আই কেয়ার ইনস্টিটিউটের সহযোগিতায় গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট থেকে রেটিনোপ্যাথি, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ চোখের প্রায় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। দরিদ্র্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। বুধবার এ হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কমিউটিনি ভিশন সেন্টারগুলোতে চক্ষু রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগ শনাক্ত করা এবং উন্নত চিকিৎসার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হবে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed