ইলেকট্রিক স্কুটার আনছে ভেসপা
বৈশাখী নিউজ ডেস্ক : ইলেকট্রিক স্কুটার আনছে ভেসপা। অক্টোবরেই স্কুটারটি ইউরোপের বাজারে সর্বপ্রথম পাওয়া যাবে। ২০১৯ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজারে স্কুটারটি মিলবে।
তবে ভেসপার মূল প্রতিষ্ঠান পিয়াজিও নতুন ইলেকট্রিক স্কুটারের দাম এখনো প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে এর দাম খানিকটা চড়া হবে। ভেসপার হাইএন্ড মডেলের মতই এর মূল্য হবে।
ভেসপার নতুন এই ইলেকট্রিক বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার। ভেসপার ৫০ সিসির স্কুটারের চেয়েও এর পারফরমেন্স ভালো হবে। এটি সম্পূর্ণ চার্জ নিতে চার ঘণ্টা সময় নেবে। এর ব্যাটারি এক হাজারবার চার্জ দেয়া যাবে।
ভেসপা দাবি করছে তাদের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ১০ বছর একটানা সার্ভিস দেবে। এর ইকো মোডে টপস্পিড পাওয়া যাবে ঘণ্টায় ৩০ কিলোমিটার।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed