মৌলভীবাজারে চার প্রতিষ্ঠানে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আরোপ ও তা আদায় করেছে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে মেসার্স মাহিন ফার্মেসীকে ২ শত টাকা, নেওয়াজ ষ্টোরকে ৩ শত টাকা, ফাতেমা ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, লোকনাথ পান ভান্ডারকে ৫ শত টাকাসহ মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed