Main Menu

সিলেট-ঢাকা মহাসড়কে দেড় মাসে নিহত ১৩

মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : সিলেট-ঢাকা মহাসড়ক যেন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। গত ১৫ জুলাই থেকে আজ ২৮ আগষ্ট পর্যন্ত দেড় মাসে সড়ক দুর্ঘটনায় মহাসড়কের সিলেটের দক্ষিন সুরমা থেকে ওসমানীনগর এলাকায় শিশু ও ব্যবসায়ীসহ অন্তত ১৩জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক লোক।
সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ঢাকাগামী বাস চাপায় কামরুল ইসলাম (৪৫) নামের একজন ফার্মেসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
এছাড়াও এই দেড় মাসে শিশুসহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- গত ১৫ জুলাই দক্ষিণসুরমা উপজেলার সাতমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাহবুব হোসেন (৩০), কাজল পাত্র (৩৫) ২জন। গত ২৭ জুলাই ওসমানীনগর এলাকায় মারা যান আমির আলী (৪০), আরব আলী (২৩), আনছার আলী (২৬), পারভিন আক্তার (২৮), শিশু কন্যা জাহানার বেগম (১০), আনফর আলী (৪৫) ও সিরাজ আলী (১৮)। ১৫ আগষ্ট দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে আল আমিন (২২), সামছ উদ্দিন (১৭) ও ১৮ আগষ্ট দক্ষিণ সুরমার বরাউট নামক স্থানে সিরাজুল ইসলাম আলফু (৪১) সহ সড়ক দুর্ঘটনায় ওই ১৩ জনের মৃত্যু হয়েছে।
মহাসড়কের লালাবাজারে গত ১৫ দিনে সড়ক দূর্ঘটনায় নিহত হন ৪ জন। তাদের মধ্যে সর্বশেষ মঙ্গলবার লালাবাজারে বাস চাপায় ব্যবসায়ী কামরুল ইসলাম নিহতের পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখেন। তারা ঘাতক বাস, চালককে আটক করা, স্প্রিট ব্রেকার নির্মণ ও লালাবাজারে সার্বক্ষনিক ট্রাফিক পুলিশ নিয়োগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন জনতা।

Share





Related News

Comments are Closed