কানাইঘাটের তরুণীকে ধরে নিয়ে জকিগঞ্জে গণধর্ষণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম বাউরবাগ এলাকার এক তরুণী জকিগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর কদমতলী নতুনব্রিজ এলাকা দিয়ে বাড়ী ফেরার পথে জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে একটি নোহা মাইক্রেবাস গাড়ীতে করে ঐ তরুণীকে জকিগঞ্জে নিয়ে যাওয়া হয়।
নির্যাতিত তরুণী জানান, অজ্ঞাতনামা ২ ব্যক্তি মুখ চেপে ধরে গাড়ীতে তুলে জকিগঞ্জের আটগ্রামস্থ কাশেম কমিউনিটি সেন্টারে নিয়ে যায়। সেখানে গাড়ীর চালকসহ মোট ৬জন তাকে রাতভর ধর্ষণ করে।
মঙ্গলবার (২৮ আগস্ট) জকিগঞ্জ থানাকে বিষয়টি জানাতে আসা ঐ তরুণী অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। পরে তাকে সিলেট ওসিসিতে প্রেরণ করা হয়।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অভিযোগকারী তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ওRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মেRead More



Comments are Closed