Main Menu

হবিগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নিলীমা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে স্থানীয় দ্বিগম্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলীমা (৭) ওই এলাকার খোয়াজ আলীর মেয়ে। সে দ্বিগম্বর কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

জেলার সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, দুপুরে বিদ্যালয় ছুটি হলে ওই ছাত্রী স্কুল থেকে বের হয়। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed