কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে প্রবাসী নিহত
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ফারুক আহমদ (৪২) নামে একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমদ পৌরসভার বায়মপুর গ্রামের মৃত আসদ রাজার পুত্র। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, বিগত ৩ বছর পূর্বে তিনি লন্ডন থেকে বাড়ীতে চলে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাস্থ বায়মপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ইসলাম উদ্দিনের সাথে নিহত ফারুক আহমদের সাতবাঁক ইউপির ফসলী জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ নিয়ে পূর্বেও দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে জানা গেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টায় ফারুক আহমদের লোকজন বিরোধীয় জমিতে ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ ইসলাম উদ্দিনের লেঅকজন বাঁধা প্রদান করে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন আহত হন। এতে গুরুতর আহত অবস্থায় ফারুক আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। তদন্তপূর্বক অপরাধীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed