কোটা আন্দোলনের নেত্রী লুৎফুর নাহার লুমা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত সাড়ে চারটায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকার তাঁর দাদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ।
লুৎফুর নাহার ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
লুৎফুর নাহারের আত্মীয়দের সূত্রে জানা গেছে, তাঁর খোঁজে পুলিশ সিরাজগঞ্জে তাঁর দাদার বাড়িতে যায়। তিনি তখন ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এটা ছিল কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিট ও বেলকুচি থানার যৌথ অভিযান। লুৎফুর নাহারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed