রাজশাহীতে বাসের চাপায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী মহানগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন।
তবে, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সকাল ১১টায় নগরীর নওদাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নওদাপাড়া বাজার এলাকায় পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হয়।
আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়, বলেন ওসি।
এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed