কমলগঞ্জে ৫টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে খোলা পরিবেশে অস্বাস্থ্যকর ভাবে খাদ্য বিক্রয় করা, মেয়াদ উর্ত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্যপন্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে শাহজালাল মিষ্টি ভান্ডারকে ১ হাজার টাকা, লিজা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, প্রভাতী হোটেলকে ১ হাজার টাকা, মেসার্স বাহা উদ্দিন এন্টারপ্রাইজকে ৩ শত টাকা, ইমান আলী ভেরাইটিজ ষ্টোরকে ৩ শত টাকাসহ মোট ৩ হাজার ৬ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed