বন্যায় ভেঙ্গে গেছে বালাগঞ্জের আজিজপুর সড়ক
শেখ ফয়ছল আহমদ, বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতাঃ গত দুই বছরের বন্যা আর সড়কের পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় বিলীন হয়ে পড়ছে বালাগঞ্জ উপজেলার আজিজপুর বাংলাবাজার সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা। উদ্বোধনের মাত্রা দেড় বছরের মধ্যে স্থানীয় পশ্চিম গৌরীপুর ইউনিয়নের প্রধান এ সড়কটির এমন বেহাল দশায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জরুরী ভিত্তিতে সড়কটি রক্ষণাবেক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, আজিজপুর বাংলাবাজার সড়কটি ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন থেকে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পর্যন্ত বাস্তবায়িত প্রকল্পের আওতায় রয়েছে। পর্যায়ক্রমে নির্মাণধীন এ প্রকল্পের আজিজপুর বাংলাবাজার সড়কের (চে: ৪৩৩০-৫৩৩০ মি:) নির্মিত পাকা অংশের কাজের ভিত্তিস্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী। ২০১৬ সালের ২০ ফেব্রয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০১৭ সালের শুরুর দিকে কাজ শেষ হয়। কাজ শেষের পর গত বছরের প্রবল বৃষ্টি আর বন্যায় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর চলতি বছরের বন্যার কারণেও সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সড়কের পাশে পর্যাপ্ত মাটি ভরাট না থাকায় সড়ক দ্রত বিলীন হয়ে পড়ছে। ভাঙ্গনের ফলে সড়কের কোথাও কোথাও প্রশস্ততা কমে এসেছে। আগামী শুকনো মৌসুমে সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সড়ক রক্ষায় জরুরী ভিত্তিতের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলাপকালে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সালাম কালাম, স্থানীয় লোহামোরা গ্রামের শিক্ষানুরাগী মো. জমসেদ আলী প্রমুখ অবিলম্বে সড়ক সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজির আহমদ বলেন, ২০১৭ সালের প্রথম দিকে সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই অতি বৃষ্টি আর ভয়াবহ বন্যায় সড়কটি তলিয়ে যায়। সড়কের পাশে প্রয়োজনীয় মাটি ভরাট না থাকায় সড়কটি দ্রত বিলীন হয়ে পড়ছে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে আলাপকালে সদ্য বিদায়ী বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, চলতি বছর সড়কটির ভাঙ্গন অংশে মাটি ভরাট এবং পুনঃসংস্কারের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হক আলাপকালে জানান, তিনি সড়কের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed