রাজুর খুনীদের গ্রেফতার দাবী সিলেট বিভাগ ছাত্রদলের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রত গ্রেফতারের দাবী জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। সন্ত্রাসী হামলায় নিহত রাজুর আকস্মিক মৃত্যুতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
রবিবার এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ বলেন- অবৈধ ফ্যাসিস্ট সরকারের ভোট ডাকাতি কেন্দ্র দখল সত্তেও সিসিক নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হন। জনতার এই বিজয়কে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকারের নির্দেশনায় তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা এমন ন্যাক্কারজনক হামলা চালিয়ে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজুকে হত্যা করে এবং আরো দুজন ছাত্রদল নেতা উজ্জল ও লিটনকে গুরুতর আহত করে। এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed