তাহিরপুরে চার লাখ টাকার জাল জব্দ
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাছ ধরার দুটি বড় কোনা জাল জব্দ করেছে পুলিশ। জব্দ করা কোনা জালের মূল্য প্রায় চার লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার টাংগুয়া ও মাটিয়ান হাওরে বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য সচিব উজ্জল দত্ত, তাহিরপুর থানার এএসআই মুহিত, এএসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুটি বড় কোনা জাল জব্দ করে। এসময় কোনা জাল দিয়ে মাছ ধরতে আসা জেলেরা পালিয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed