Main Menu

সরকারীকরণ হয়েছে সিলেট বিভাগের ২৮ কলেজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ২৭১টি কলেজের সঙ্গে সিলেট বিভাগের ২৮টি কলেজকে সরকারি করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১০টি, হবিগঞ্জের ৫টি, মৌলভীবাজারের ৫টি ও সুনামগঞ্জের ৮টি কলেজ রয়েছে।

প্রাচীনতম মদন মোহন কলেজসহ সিলেটের সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে গোয়াইনঘাট কলেজ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কানাইঘাট ডিগ্রি কলেজ, বিশ্বনাথ কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও ইমরান আহমদ মহিলা কলেজ।

মৌলভীবাজারের কলেজগুলোর মধ্যে রয়েছে- বড়লেখা ডিগ্রি কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, কুলাউড়া ডিগ্রি কলেজ, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, জনাব আলী ডিগ্রি কলেজ, শাহজালাল কলেজ, নবীগঞ্জ কলেজ, আলীম সোবহান চৌধুরী কলেজ।

সুনামগঞ্জের দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ ও জামালগঞ্জ ডিগ্রি কলেজ।

Share





Related News

Comments are Closed